বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থানার নতুন ওসি শেখ কামরুজ্জামানের যোগদান

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৭০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মোঃ কামরুজ্জামান। অন্যদিকে, নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনকে মাধবপুর সার্কেল অফিসে নিযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানায় নতুন দায়িত্ব গ্রহণ করেন ওসি শেখ মোঃ কামরুজ্জামান। এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
জানা গেছে, পদায়নপ্রাপ্ত শেখ মোঃ কামরুজ্জামান এর আগে এসবি, ডিএসবি এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামানকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনওআর থেকে নবীগঞ্জ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।
তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com