মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হেক্সাস হবিগঞ্জ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ফ্রি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হেক্সাস হবিগঞ্জ শাখায় এ ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইংরেজী ভাষার উপর দক্ষতার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, হেক্সাস হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদ হোসাইন, অপারেশন ইনচার্জ সাইদুল আলম, ফ্যাকাল্টি মেম্বার তমাল কান্তি ধর, সাইদুর রহমান মামুন, ইমরানা ইয়াসমিন রিমি, অনান্যা দেব রায়, শারমিন আক্তার, গোলাম মাহিন, মুতাব্বির হোসেন, হৃদয় রায়, জয় গোপাল , ইমরান হোসেন , বাঁধন দাস, শ্রাবণী দাস, নাজিয়া বেগম, জেরিন প্রমুখ। সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের বিনামূল্যে ভোকাবুলারি উন্নত মানের বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অনুষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য হেক্সাস হবিগঞ্জের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এ ধনের শিক্ষামূলক অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com