সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৮৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১৫ মে ২০২৫ইং বৃহস্পতিবার হবিগঞ্জ সমিতি ঢাকার সভাপতি, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান দেশের বিশিষ্ট নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লন্ডনের স্থানীয় একটি হলে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার আহবায়ক বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরী। সদস্য সচিব, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ এবং বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডাইরেক্টর, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এম এ আজিজ, কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী নেহার মিয়া চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমির খান, গীতি কবি জাহাঙ্গীর রানা, অধ্যাপক আব্দুল হাই, শেখ শামীম আহমেদ, সজল মিয়া, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, এ এম হারুন, মনিরুজ্জামান খিরাজ, মারুফ চৌধুরী, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, এ রহমান অলি, সহিদুর রহমান, কাজী তাজ উদ্দিন আকমাল, শাহ্ মোর্শেদ, লিয়াকত চৌধুরী, আতিকুর রহমান লিটন, সৈয়দ মারুফ আহমেদ, আছাবুর রহমান জীবন, মফিজুর রহমান, বাঁধন চন্দ্র গোপ, ফারুক মিয়া, সৈয়দ করিম, মারুফ হাসান, মোজাহিদ আহমেদ, ফারহান সহ বিপুলসংখ্যক যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জবাসী। উপস্থিত সকলেই একমত পোষণ করেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ পাশাপাশি সকলে মিলে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যা পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রধান অতিথি ডাঃ কামরুল হাসান তরফদার বলেন- হবিগঞ্জে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যুর সংখ্যা অনেক, এগুলো আপনাদের সহযোগিতায় কমিয়ে আনতে চাই। তিনি বলেন হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলে সকলেই উপকৃত হবেন এবং তৃনমুলের মানুষজন হার্টের চিকিৎসা সেবা পাবে। উনার পাশে উপস্থিত সকলে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com