বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ১৮ মে (রবিবার) নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ জে,কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সামনে উক্ত কর্মসুচি পালন করা হয়। উক্ত অবস্থান কর্মসুচিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা ছাত্রদল নেতা বশির আহমেদ তুষার ও পৌর ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদল নেতা হাফিজুর রহমান, শামীম খান, রকি তালুকদার সাদ্দাম হোসেন, জুনু মিয়া, রুহান আহমেদ, মোজাম্মিল চৌধুরী, রাহনান আহমেদ রাব্বি, পৌর ছাত্রদল নেতা, আব্দুর রহমান, রুমিম আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা, রুহেল আহমেদ, তামিম হোসেন, সাকিব আহমেদ, আউসকান্দি কলেজ ছাত্রদল নেতা, মাসুম মিয়া, হোসাইন আহমেদ, পানিউমদা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা, ফয়সল আহমেদ প্রমুখ। কর্মসূচিতে বক্তারা, অবিলম্বে ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com