বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সার্টিফিকেট নয়, বাস্তবমুখী ও কর্মমুখী জ্ঞান দিয়ে দক্ষ শেফ তৈরি’ এ লক্ষ্য নিয়ে হবিগঞ্জে অবস্থিত অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত “প্রফেশনাল শেফ কোর্স”এ অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শহরের কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত ‘আড্ডা ফাস্ট ফুড রেস্টুরেন্টে’ আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সেলিম মিয়া। মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শফিকুল বারী আওয়াল। অনুষ্ঠানে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন।
কোর্স চলাকালীন সময় শিক্ষার্থীরা যেসব দক্ষতা অর্জন করেছেন, তা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি শফিকুল ইসলাম আওয়াল বলেন, আজকের যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এমন প্র্যাকটিক্যাল স্কিল বেইসড প্রশিক্ষণের বিকল্প নেই। অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউট যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ের নানা শিক্ষণীয় মুহূর্ত নিয়ে কথা বলেন। অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের নিজ নিজ ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক এবং কিছু শিক্ষার্থীর পক্ষ থেকে বিশেষ রান্না প্রদর্শনী অতিথি ও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
সভাপতির বক্তব্যে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সেলিম মিয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু সার্টিফিকেট প্রদান নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে একটি বাস্তবমুখী ও কর্মমুখী জ্ঞান দিয়ে দক্ষ শেফ হিসেবে তৈরি করা। ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ ও কোর্স চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে। তিনি আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, প্রশিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com