বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনার জেরে নুর মিয়া (নুরা) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে সদর থানার অফিসার্স ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সিনেমা হল এলাকার বাসিন্দা ও এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।
এর আগে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ এর বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫/২০জনকে অজ্ঞাত রেখে রবিবার ১১ মে সদর থানায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৯মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিােভ মিছিলে শেষে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর হামলা করা হয়। এসময় মাহাদীসহ অন্যান্যদের কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার ঘটনায় গত ১১মে শহরের বাসস্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে জনতা আটক করে। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com