বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেছেন। আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবন মর্তুজা কটেজে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং তাবারুক বিতরণ।
পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ব্যক্তিগর্গকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমের জেষ্ঠ্য পুত্র, টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com