মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক দুইজন হলেন শায়েস্তানগরের সিদ্দিক মিয়ার মোঃ নুর আলম চৌধুরী ও মাহমুদাবাদ গ্রামের গেদু মিয়ার পুত্র রেজাউল হাসান রাজু। গতকাল শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে পালানোর সময় বাসের টিকিটসহ জনতা তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে এসআই বিশ^জিৎ এর নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে আসে। এর আগে গত শুক্রবার হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহদী হাসানসহ ৪ জনের হামলার ঘটনা ঘটে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এদিকে ভুক্তভোগীরা অভিযোগ করেন সমন্বয়কারী পরিচয় দিয়ে একটি চক্র বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালত-ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিসহ মামলা বাণিজ্য শুরু করেছে। প্রশাসনের কাছে এ বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন শেষে ফেরার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে তাদের উপর হামলা চালায় ৬-৭ জনের একদল দুবৃর্ত্ত। আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, অপর আহত তিনজন হলেন মোঃ রকি, অন্তর মিয়া ও সাইদুল। ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউন হলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যদিও জয় বাংলা বলে তাদের উপরে হামলা করা হয়েছে মূলত তারা আওয়ামী লীগ নয়। অন্য একটি কুচক্রী মহল সন্ত্রাসী গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ ঘটনায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সাকিবসহ অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com