বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাগরিক প্লাটফর্মের উদ্যোগে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক পরামর্শ সভা

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয়” শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১০ মে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে রূপান্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্ম এর আহ্বায়ক ইকরামুল ওয়াদুদ। সদস্য সচিব বন্ধুমঙ্গল রায়ের পরিচায়নায় সবায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক অধ্যক্ষ জাহানারা খাতুন, তাহমিনা বেগম গিনি, বাদল রায়, মোঃ ফজলুর রহমান, তোফাজ্জল সোহেল, সদস্য বাবুল মল্লিক, মোহাম্মদ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল কাইয়ুম, সাজন দেববর্মা, জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল হুদা, সিপিবি সভাপতি মোঃ হাবিবুর রহমান, বাসদ সভাপতি মোঃ নুরুজ্জামান তরফদার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, বানিয়াচং দক্ষিণ-পুর্ব ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শামীমা বেগম, বানিয়াচং দক্ষিণ পুর্ব ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা খাতুন, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ মহিবুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ মোজাহিদ, যুব ফোরামের পক্ষে মোতাব্বির হোসেন, মোছাঃ রেশমা আক্তার, আবিদুল ইসলাম, তাহামিনা আক্তার রুবি, মাহতাবুল আলম সবুজ, সাবিহা সুলতানা, আকিব শাহরিয়ার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, হবিগঞ্জ জেলা সমন্বয়কারী কাজী মাফিজুর রহমান, ফিল্ড অফিসার মনিরুল হক।
দিনব্যাপী আলোচনায় বক্তারা বলেন, সহনশীলতা, পারস্পরিক সম্মান ও সম্প্রীতির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। রাজনৈতিক মতভেদ থাকলেও আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন। বক্তারা হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com