সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ॥ যুবক নিহত ॥ আহত ১

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার নিজামপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন মিয়া (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। তার সঙ্গী সজিব মিয়া (২৩) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন মিয়া লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা। আহত সজিব মিয়ার বাড়ি একই উপজেলার ভাদিকারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রিপন মিয়া ও সজিব মিয়া সাধুর বাজার থেকে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথে নিজামপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পড়ে যায়। এতে দুইজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন মিয়াকে মৃৃত ঘোষণা করেন। সজিব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com