বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে প্রাইভেট কারে যোগে গরু চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাহুবল থেকে প্রাইভেট কারযোগে গরু চুরি করে নেওয়ার সময় চুনারুঘাট থানা পুলিশ কারসহ গরু আটক করেছে। এ সময় গরু চোর পালিয়ে যায়।
পুলিশ জানায়, একদল গরু চোর রবিবার রাত ৪টার দিকে বাহুবল উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের চারগাও গ্রামের রাশেল মিয়ার ঘরের সিদ কেটে একটি জার্সি গাভী চুরি করে। পরে গাভীটি একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-ভ-৭৪৩১) নিয়ে যাওয়ার সময় সাটিয়াজুরী-চুনারুঘাট সড়কের পীরেরগাও নাম স্থানে টহলরত চুনারুঘাট থানা পুলিশের সন্দেহ হলে কারটিকে আটক করেন। এ সময় গরু চোর ও চালক পালিয়ে যায়। পরে কারসহ গরু চুনারুঘাট থানায় নিয়ে আসে। গরুর মালিক খবর পেয়ে চুনারুঘাট থানায় এসে গরু সনাক্ত করেন। প্রাইভেট কারযোগে গরু চুরির ঘটনায় চুনারুঘাটে নানা আলোচনা জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com