বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার ১ মে ভোর ৫টায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের ১ম জানাযা নামাজ বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরাসহ মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাহারুল আলম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মহেুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।
এদিকে ঢাকায় জানাযা নামাজ শেষে সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরীর মরদেহ উনার নিজ বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে নিয়ে আসা হয়। মরহুমের মরদেহ বাড়িতে পৌছুলে তাকে এক নজর দেখার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজন-বন্ধু বান্ধব, শুভাকাঙ্খিরা বাড়িতে ভীড় জমায়। স্বজন-পরিজনদের কান্নায় বাড়িতে তখন শোকের ছায়া নেমে আসে। পরে রাত ৯টায় শিবপাশা ঈদগায়ে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পান। এরপর ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com