বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

“আ.লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ” বলায় ॥ বিতর্কে গণঅধিকার পরিষদ নেতা আবুল হেসেন জীবন নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদের যুগ্ম মহাসচিব আবুল হোসেন জীবন এর দেয়া বক্তব্যে “আওয়ামী লীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ” বলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন। সিলেটে শ্রমিক অধিকার পরিষদের এক শ্রমিক সমাবেশে বক্তৃতা প্রদান কালে আবুল হোসেন জীবন এ বক্তব্য প্রদান করেন। তার এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এদিকে এ বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জানান, এক সময় আবুল হোসেন জীবন বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি গণফোরাম, তারপর গণঅধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় হন। বক্তারা এ বক্তব্যকে ‘দলদ্রোহিতা’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ত নেতাদের বক্তব্যে দায়িত্বশীলতা থাকা জরুরি। আবুল হোসেন জীবনের বক্তব্য রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com