বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে শিশু সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে শিশু সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট এম. এ মজিদ, দৈনিক মানব জমিন-এর বাহুবল উপজেলা প্রতিনিধি নূরুল ইসলাম মনি, বাহুবল প্রেসক্লাব সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর প্রেসক্লাব সভাপতি দিদার এলাহী সাজু ও দৈনিক জননী পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা শৈবাল। সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও দৈনিক দিনকাল এর বাহুবল প্রতিনিধি এম. শামছুদ্দিন এর সভাপতিত্বে এবং সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক আব্দুল করিম। কর্মশালায় ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com