বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের আঘাতে ৩ জন আহত হয়েছে। মুমূর্ষবস্থায় আহত দুইজন কৃষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলা ১টার দিকে বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের পূর্বের হাওরে এ ঘটনা ঘটে। জানা যায়, একই পরিবারের আপন ৩ ভাই দুরবাশা, ভূষণ দাশ ও সুধন্য দাশ সকালে বাড়ী থেকে ধান কাটার জন্য পূর্বের হাওরে অবস্থান করছিলেন। ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত এসে তাদের উপর আচড়ে পড়ে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিয়ামুগুর এলাকার কালাবাশির ছেলে দুরবাশা দাস (৩৫)। এ সময় গুরুতর আহবস্থায় অপর দুই ভাই ভূষন দাশ এবং সুধন্য দাশকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সময়ে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে বায়েজিদ মিয়া (১৩) হাওরে হাঁস নিয়ে যাবার সময় বজ্রপাতের আঘাতে আহত হন। আহত বায়েজিদ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যোগাযোগ করা হলে অত্র অফিসের স্টাফ মোঃ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com