বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাল্লা সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সোমবার উপজেলার বাল্লা সীমান্তে গাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের বিজিবি ১৪ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার মেজর মোঃ জুবায়ের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার প্রহরমুড়া বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার এ.কে বিদ্যাপি। বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ছাড়াও বাল্লা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে পূজা ও ঈদ উপলক্ষে চোরাচালান রোধ ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপারে আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com