বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিএনপি ও সকল সঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা গেইটের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, জেলা বিএনপির নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, মোঃ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মাসুদ আলী, যুগ্ম আহবায়ক লিটন পাঠান, যুবদলের আহবায়ক মোঃ এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, মোঃ রনি আহম্মদ, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, সফিক মিয়া, বেনু মিয়া, বৈষ্যম বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সমন্বয় সিরাজুল ইসলাম তানজিল, মাসুম মিয়া, বাবলু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক বকুল মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি প্রমুখ। বক্তাগন বলেন-৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাটতি মেরে বসে রয়েছে। বর্তমান সরকারকে বিব্রত করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com