বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভা সফরে জাইকা প্রতিনিধি দল

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শনের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন জাইকার দু’জন পরামর্শক। সফরকারী পরামর্শকদ্বয় হলেন ইয়ুসুকি আন্ডো ও ইয়ুসুচি ইয়ামাগুচি। গতকাল রোববার সকালে সফরকারী দলের সদস্যদের হবিগঞ্জ পৌরসভায় স্বাগত জানান পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। সফরকারী দলের সদস্যবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে প্রকল্পের পরামর্শক তার নাম হলো ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রোভম্যান্ট অব কম্প্রিহ্যান্সিভ ম্যানেজম্যান্ট ক্যাপাসিটি অব ডিপিএইচই অন ওয়াটার সাপ্লাই (ফেইজ-২)’। সংক্ষেপে এ প্রকল্প পিকম্যাক-ডিপিএইচই (ফেজ-২) নামে পরিচিত। জাইকার প্রতিনিধি দল প্রকল্পের আওতায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার উপর ‘পরিচালন ও রক্ষনাবেক্ষন’ সম্পর্কিত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য হবিগঞ্জ পৌরসভা সফর করেছে। জাইকার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com