বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে রূপান্তর এর আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে সংলাপ

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রূপান্তর এর আয়োজনে “রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল শনিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংলাপ অনুষ্টিত হয়।
সংলাপে অংশগ্রহণ করেন- লাখাই উপজেলার বামৈ ইউ’পি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান, জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক, অধ্যাপক জাহান আরা খাতুন, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহম্মেদ রিপন এবং বাবুল মল্লিকসহ হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা যুব ফোরামের আহ্বায়কবৃন্দ দিনব্যাপী অনুষ্ঠানমালা অংশগ্রহণ করেন। নাগরিক প্লাটফর্ম এর সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর উপস্থাপনায় জনপ্রতিনিধিদের সাথে উপজেলা যুব ফোরাম এর মেলবন্ধন এবং নাগরিক প্ল্যাটফর্ম এর সহযোগিতায় জেলার সম্প্রীতি এবং রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণবন্ত আলোচনা উপস্থাপিত হয় এবং বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন হয়। রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব কাজী মফিজুর রহমান প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম এর কার্যক্রম সম্পর্কে বিস্তর আলোচনা করেন। আলোচনা পরবর্তীতে জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় নানা রকমের পদক্ষেপ এর কথা উল্লেখ করেন সাথে সাথে জনসম্পৃপ্ত এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com