বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোবিন্দপুরে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। টেটাবিদ্ধ ওই দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে গোবিন্দপুর গ্রামের সালাম মিয়ার সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দুপরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় সুজন মিয়া (৩৫) ও ফুল মিয়াকে (৭০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com