সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে প্রায় ৭ লক্ষ টাকার পন্য আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও মৌরভীবাজারের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, শাড়ি, বিভিন্ন প্রকার আতশবাজি, গাঁজা এবং বাংলাদেশী মশার কয়েল আটক করেছে বিজিবি।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান- শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের সিন্দুরখান, বাল্লা, চিমটিবিল, সাতছড়ি, হরিণখোলা বিওপি’র টহল দল শ্রীমঙ্গল, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৫টি স্থানে অভিযান চালিয়ে ১১৩ বোতল ভারতীয় মদ, ১১ কেজি গাঁজা, বিপুল পরিমানের ভারতীয় কাতান শাড়ী ও বিভিন্ন প্রকার আতশবাজি এবং বাংলাদেশী মশার কয়েল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৮ হাজার ৯৭০ টাকা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com