বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরে বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় ৮২ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের পূর্ব মন্দরী গ্রামের কিম্মত আলীর পুত্র সুমন মিয়া বাদী হয়ে গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা টি দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য বানিয়াচং থানায় প্রেরণের আদেশ দিয়েছেন।
মামলায় সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকারসহ ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামীভূক্ত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com