বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর সিমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা পতাকা বৈঠকে নিরসন

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ জোর পূর্বক গরু ও মানুষ ধরে নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি এর পতাকা বৈঠকের মাধ্যমে নিরসন হয়েছে।
সুত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে প্রথমে ভারতীয় জনতার সহযোগিতায় বিএসএফ উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর সীমান্ত থেকে বাংলাদেশীদের ২১টি গরু বিনা উস্কানিতে ধরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার জয়নগর সীমান্ত থেকে আরো ৫৫টি গরু ও ৭টি ভেড়া নিয়ে যায় তারা। এর প্রতিবাদে বিজিবি বাংলাদেশী জনতার সহযোগিতায় ভারতীয় নাগরিক জয়নগর গ্রামের গোরুদয়াল ভৌমিক এর ছেলে মনোরনজন ধর (৫৫)কে ধরে নিয়ে আসে। ফলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে বিকেল ৫টায় বাংলাদেশ সীমান্তের বরজলা বিজিবি ক্যাম্প সংলগ্ন ১৯৮৯ মেইন পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে ১ঘন্টা ব্যাপি পতাকা বৈঠক অনুষ্টিত হয়। এতে বাংলাদেশ পক্ষে ৫ সদস্যের নেতৃত্বদেন ৫৫ বিজিবি’র ধর্মঘর কোম্পানি কমান্ডার মোকসুদুর রহমান এবং ভারতীয় পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন মহনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এইস মোড়ালিধর। বৈঠকের সিদ্ধান্ত মতে বৈঠকস্থলেই ভাতীয় নাগরিক মনোরনজনকে বিএসএফ এর নিকট এবং ১৯৯০ মেইন পিলারের ১০ সাব পিলার এলাকা দিয়ে ২১ গরু ও ১৯৯২ মেইন পিলারের ৮নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশিদের ৫৫গরু, ৭টি ভেড়া রাত ৯টা পর্যন্ত বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com