বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঈদ ও পূজা উপলক্ষে দুস্থদের মধ্যে চাল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ জন দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় পৌরসভা প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রাক্তণ ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, পৌরসভার কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ, জাকিয়া আক্তার লাকী, পৌর সচিব নুরে আলম সিদ্দীকিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মাথা পিছু ১০ কেজি করে ৩ হাজার ৮১ জন ভিজিএফ কার্ড সুবিধাভোগীদের মাঝে ৩০ হাজার ৮শত ১০ কেজি চাল বিতরণ করা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে ১ হাজার ৩ শত ৬৮ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে বাকী ৫টি ওয়ার্ডে ১ হাজার ৭শত ১৩ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com