সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা গত ১৬টি বছর শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি। তারা বিভিন্নভাবে দল পাল্টিয়েছে, খোলস পাল্টিয়েছে, আমাদের ছত্রছায়ায় তারা আবারও নিজেদেরকে সামনে আনতে চায়। কিন্তু বিএনপির কেউ চায় না যারা আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের ধারে কাছে আসুক। তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলা বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর আন্দোলন করেছে ফ্যাসিষ্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য। যাদের শ্রমে ঘামে বিএনপি এই পর্যায়ে এসেছে তাদেরকে দূরে ঠেলে দেয়ার সুযোগ নেই। আমাকে দিয়ে কোনো অন্যায় করানো যাবে না। লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না।
তিনি বলেন- বর্তমান সময়ের সবচেয়ে বিচক্ষণ এবং দুরদৃষ্টি সম্পন্ন যোগ্য নেতা হচ্ছেন তারেক রহমান। যারা বিএনপি করছেন তারা কেউ তারেক রহমানের দৃষ্টির বাহিরে না। তাই কোনো অন্যায় অপরাধের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়াতে পারবে না। লাখাই উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, মোতালিব মিয়া, শাহজাহান মিয়া, আরিফ আহমেদ রূপন, কিবরিয়া চৌধুরী, আবু তালিব, মাহফুজুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, মস্তফা কামাল খসরু, ইব্রাহিম মিয়া, মোক্তাদির তালুকদার, বিল্লাল আহমেদ, এমদাদুল হক, রফিক মিয়া, মহিবুর মিয়া, সুরে রহমান, আব্দুর রহিম, মাহমুদুল হাসান, মাহবুব আলম মালু, তাউছ আহমেদ, বুলবুল আহমেদ, শাবাল আহমেদ, মশিউর রহমান সাচ্চু, মিয়া মোঃ লায়েছ, আবুল খায়ের অপু, আশিষ দাস গুপ্ত, ডাঃ তোফাজ্জুল হোসেন, ফজলে রাব্বী, আহমেদ আজম, সাকিব আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com