বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চেক ডিজঅনার মামলায় মাসকুরা বেগম নামে এক নারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ একটি চেক ডিজঅনার মামলায় মাসকুরা বেগম (৪৮) নামে এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি শহরের আরডি হল এলাকার চৌধুরী মইন উদ্দিন ইবনে কামাল মুন্না এর স্ত্রী।
শহরের পি.টি.আই রোডের বিউটি শিল্পালয় এর স্বত্বাধিকারী সুব্রত বণিক বাদী হয়ে দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত মাসকুরা বেগম বিগত ২০২২ সনের ২ ডিসেম্বর বাদীর কোন থেকে ১২ ভরি স্বনালংকার বাদীর দোকান থেকে ক্রয় করেন। যার মুল্য ৯ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তীতে মাসকুরা বেগমের নিকট টাকা চাইলে দেই দিচ্ছি বলে সময় কর্তন করতে থাকেন। এক পর্যায়ে বিগত ২০২৩ সনের ২ এপ্রিল মাসকুরা বেগম ৯ লাখ ৭০ হাজার টাকার কৃষি ব্যাংকের একটি চেক প্রদান করেন। বিগত ২০২৩ সনের ৩ এপ্রিল চেকটি প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করতে গেলে হিসাবে তহবিল অপর্যাপ্ততার দরুণ চেকটি ডিজঅনার হয়।
পরবর্তীতে বিগত ২০২৩ সনের ৯ এপ্রিল মাসকুরা বেগমকে উকিল নোটিশ প্রদান করা হয়। পরে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় পুলিশ মাসকুরা বেগমকে গতকাল গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com