বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকের ভূমিকা শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নবীগঞ্জ জোনাল অফিস। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট থেকে দশম শ্রেণীর ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। রচনা প্রতিযোগিতায় রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা হিমি ১ম, হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তমা রায় (তুলি) ২য় ও দারুল হিকমা জামেয়া ইসলামিয়া মাদরাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল কাইয়ূম তৃতীয় হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আল-মাহমুদ ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর ও নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন। বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com