বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বিতর্কিত টিকটকার ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে টিকটক তৈরী করায় চুনারুঘাট থানায় দুটি অভিযোগ করা হয়েছে। রবিবার দুপুরে অভিযোগটি দুটি করেন উপজেলার রানীগাও গ্রামের মাওলানা তৌফিকুল ইসলাম শুয়াইবী ও সাংবাদিক কাজী সুজন।
অভিযোগে তারা উল্লেখ করেন, সম্প্রতি টিকটকার ইব্রাহিম মুক্তা তাদের ফেসবুক ফেইজ থেকে পবিত্র কোরআন মজিদের একটি সুরাকে ব্যঙ্গ করে টিকটক তৈরী করেছেন। যা সাম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে প্রতিহমান হয় ইসলামকে অবজ্ঞা করা হয়েছে, যা দুঃখজনক। এতে চুনারুঘাটসহ সারা হবিগঞ্জে মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শনিবার থেকে এই বিতর্কিত টিকটক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ইব্রাহিম মুক্তাকে ধরতে পুলিশের দুটি টিম যায়। কিন্তু তারা দুজন ভোরেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। তিনি তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com