বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৮ আসামী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডেভিল হান্ট ও সাড়াশি অভিযানে হবিগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৮ আসামিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একদল পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ডেভিল হান্টে সন্দ্বি আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুন্দর আলীর পুত্র যুবলীগ নেতা সফিকুল ইসলাম, মৃত রওশন আলীর পুত্র তবারক আলী। তাদেরকে গতকাল শনিবার উপজেলার নন্দনপুর বাজার ও সকালে স্নানঘাট বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য মামলার আসামিরা হল, উচাইল শান্তিশাহ গ্রামের মৃত জৈন উল্লার পুত্র সাজাপ্রাপ্ত মাসুক মিয়া, মৃত হোসন আলীর পুত্র আমিরুল ইসলাম, বিল্লাল মিয়ার পুত্র রায়হান মিয়া, মকসুদ আলীর পুত্র আছকির মিয়া, মৃত খালিক মিয়ার পুত্র আল আমিন ও আবু মিয়া। গতকাল শনিবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। ওসি জানান, এ অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com