বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বণ হারিয়ে পাগলপ্রায় বয়োবৃদ্ধ মোস্তফা

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চাঁন মিয়া মসজিদের সামনে রিকশা রেখে নামাজ পড়তে গিয়েছিলেন বয়োবৃদ্ধ গোলাম মোস্তফা। নামাজ শেষে বের হয়ে দেখেন তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল রিকশাটি নিয়ে গেছে চোরের দল। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিকশাটি হারিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন মোস্তফা মিয়া। গতকাল শনিবার মাগরিবের নামাজের সময় রিকশাটি মসজিদের সামনে রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন রিকশাটি আর নেই। বিভিন্ন স্থানে খোঁজ করেও রিকশার কোনো হদিস পাওয়া যায়নি। মোস্তফা মিয়া জানান, এই বয়সেও রিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করে মেয়েসহ পরিবার নিয়ে চলতেন। তার বাড়ি বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকড়া গ্রামে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com