সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে আহমেদ আলী মুকিব সংস্কারের প্রথম রূপরেখা দেয় বিএনপি

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, সংস্কারের প্রথম রূপরেখা দিয়েছে বিএনপি। আর এ রূপরেখার প্রবক্তা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৩১ দফা ঘোষণার মাধ্যমে সংস্কারের সব প্রস্তাবনা তুলে ধরেছেন। এটি বাস্তবায়ন করতে পারলেই দেশ একটি সুশৃংখল কাঠামোতে আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে ৩১ দফা দেশের আপামর মানুষের কাছে পৌছে দেয়া। সংস্কারে কি আছে তা মানুষকে জানাতে হবে। প্রতিটি ঘরে ঘরে আমাদের ৩১ দফা পৌছে দিতে হবে। সে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন আমাদের বসে থাকার সময় নেই। মানুষের কাছে যেতে হবে।
বৃহস্পতিবার রাতে বানিয়াচং উপজেলা যুবদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসাইনের পরিচায়নায় এতে বক্তৃতা করেন বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, রুবেল আহমেদ চৌধুরী প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com