সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাইপাস সড়কে রাতের বেলায় প্রাইভেটকারে দুর্বৃত্তদের হামলা সদর থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কবির কলেজের সামনের বাইপাস সড়কে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে হামলা চালিয়েছে। হামলায় গাড়ির লুকিং গ্লাস, সাইড গ্লাস, সামনের পিছনের হেড লাইট ভাংচুর করে। গত ৪ এপ্রিল রাতের বেলায় দুইবার দুর্বৃত্তরা প্রাইভেট কারে হামলা করে। এ সময় কারে থাকা গাড়ির মালিক ও চালক আহমেদ রবিনকে টেনে হেছড়ে বের করার চেষ্টা করে। তাৎক্ষনিক বিষয়টি সেনাবাহিনীর একজন অফিসারের সাথে যোগাযাগ করে সহযোগিতা চাওয়া হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাসথল পরিদর্শন করে। তবে এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহমেদ রবিন এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। আহমেদ রবিন জানান- তার বাবা একজন ইউপি চেয়ারম্যান, তাদের পারিবারিক ব্যবসা বানিজ্য রয়েছে। প্রাইভেট কারে তার ভাই, ভাবী ও শিশু বয়সী দুই ভাতিজা ভাতিজি ছিল। দুর্বৃত্তদের হামলায় শিশুরা আতংক গ্রস্থ হয়ে পড়ে। নির্বাচন সংক্রান্ত বিরোধ কিংবা ব্যবসা বানিজ্য সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা এমন হামলা হয়ে থাকতে পারে তিনি ধারনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com