বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যাকারী স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী নাজমুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের তত্বাবধানে পুলিশের একটি দল নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহযোগিতায় সদর এলাকা তাকে গ্রেফতার করেন। বুধবার সকালে হবিগঞ্জ র্কোটে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার এস.আই শাহনূর জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫) প্রায় ৫ বছর আগে প্রেম করে পাশ^বর্তী মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আঙ্গুরা বেগম (২১) কে বিয়ে করে। বিয়ের পর নাজমুল টাকা পয়সা ও মালামালের জন্য স্ত্রীকে নানাহভাবে চাপ প্রয়োগ করে। এরই মধ্যে তাদের কুলজুড়ে একটি একটি মেয়ে সন্তান। ঈদুল ফিতরের আগের দিন রাতের কোন সময় নাজমুল তার স্ত্রী আঙ্গুরা বেগমকে শ^াসরোধ করে হত্যা করে ঘরের দরজা বাহিরে দিয়ে আটকিয়ে ভোরে শ^শুর বাড়ীতে আঙ্গুরা অসুস্থ খবর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। ঈদের দিন সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে নিহতের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে মেয়ের জামাতা নাজমুলকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নাজমুল মিয়া ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ৪৮ ঘন্টা পর তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার সুধারাম থানা সদর এলাকা থেকে ঘাতক স্বামী নাজমুলকে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, নাজমুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com