বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিজিবি’র অভিযান ৯১ বোতল ভারতীয় মদ আটক

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৯১ বোতল ভারতীয় চোরাই মদ উদ্ধার করেছে। গতকাল ২৮ মার্চ বিকেল ৫টার দিকে গুইবিল বিওপি’র টহল কমান্ডার হাবিলদার টিকেন্দ্র এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী দোলনা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে চুনারুঘাট থানায় মামলা দায়েরের করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে নিজেদের কর্তব্য পালনে প্রস্তুত। চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com