বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে মাদকের ৩টি পৃথক মামলায় ৩ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকের ৩টি পৃথক মামলায় ৩ মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ দন্ডাদেশ দেন। আসামিরা হল, জিআর ২৩৫/২২ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের মৃত শিফা তাতির পুত্র সুমন তাতি। তাকে দোষী সাব্যস্থ করে ৫ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। একই উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র জিআর মামলা ৪৭৫/২১ তোতা মিয়াকে মাদক মামলায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ ছাড়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দক্ষিণ ধর্মঘর গ্রামের ফরাশ উদ্দিনের পুত্র জিআর মামলা ২৯৬/২১ মোঃ শরীফ মিয়াকে দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তবে রায় প্রদানকালে আসামিরা পলাতক ছিলো। কোর্টের স্টেনোগ্রাফার পার্থ জানান, সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com