বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের পানিউমদা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১৩নং পানিউমদা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মার্চ (রবিবার) পানিউনদা ইউনিয়নের রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে প্রাঙ্গনে, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলে, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে ও পানিউমদা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ফয়সল আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা, ইউনিয়ন ছাত্রদল মো:রাশেদ আহমেদ, আহমেদ মুরাদ, মো: রিফাত আহমেদ, মো: নাইম আহমেদ, মোঃ কামরুল, হাসান শাওন, রায়হান আহমেদ রাব্বি, মিনহাজ আহমেদ, মো: রেজাউল হক অনিক, পানিউমদা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আমির হোসেন প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com