বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বুলেট ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন ইয়াসমিন (৩০) নামে এক সন্তানের জননী। উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আন্নরকালি হাটিতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ মার্চ শুক্রবার পরিবারের সবার সঙ্গে ইফতার শেষ করে সাদ্দাম মিয়ার স্ত্রী ইয়াসমিন রাত প্রায় ৮ টার সময় সবার অগোচরে ইদুরের ওষুধ বুলেট সেবন করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। এখান থেকে ডাক্তার তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার রাত ১১টার দিকে অবশেষে ইয়াসমিন মৃত্যুবরন করে। সেখানে থেকে লাশ বাড়িতে নিয়ে আসার পর পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাঈদুল হাসান জানান, মহিলাটি বিষপান করে মৃত্যু বরণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com