বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২০ রমজান। আজ রমজানের মাগফিরাত দশকের শেষ দিন। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাহে রমজানের শেষ ভাগের শুরু হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হিওয়া সাল্লাম বলেছেন, আখিরুহু ইত্কুম মিনান্নার তার শেষাংশ হচ্ছে দোযখের আগুন থেকে মুক্তির। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে নববীতে ইতিফাক করতেন এবং তাঁর স্ত্রীগণ যাঁর যাঁর হুজরা শরীফে ইতিকাফরত হতেন। হযরত আয়িশা সিদ্দিকা রাদি আল্লাহু তা’আলা আন্হা থেকে বর্ণিত আছে যে, আননান নাবীয়া সাল্লাল্লাহু আলায়ি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা আওয়াখিরা মিন রমাদানা হাত্তা তাওয়াফ ফাহুল্লাহু ছুম্মা ইতাকাফা আযওয়া জুহু মিন বা’দিহি-নবী (সাঃ) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এ নিয়মই ছিল। অতঃপর তাঁর স্ত্রীগণ তাঁর পরবর্তীকালেও ইতিকাফ করতেন। (বুখারী শরীফ)। প্রিয়নবী (সাঃ) যখন ইতিকাফ করতেন তখন হযরত জিবরাইল (আঃ) তাঁর কাছে বেশি করে আসতেন এবং তখন পর্যন্ত যতটুকু কোরান মজিদ নাযিল হতো তা শুনতেন এবং শোনাতেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com