বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে দুর্বৃত্তদের হানা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে গভীররাতে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে হানা দিয়েছে একটি দুর্বৃত্তদল। গতকাল বুধবার দিবাগত গভীররাতে পৌরসভাধীন নগর গ্রামের ওই আখড়ায় এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা আখড়ার দারজা খুলে দিতে জোর চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা আখড়ার টিনের চালায় ঢিল ছুঁড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে মহিলা সেবায়েত। এক পর্যায়ে সে গোপন দরজা দিয়ে বের হয়ে আত্মরক্ষা করে। পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের মুন্সিহাটি সংলগ্ন শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়াটি অবস্থিত। ওই আখড়াটি বেশকিছু দূরে জনবসতি অবস্থিত। তাই স্বাভাবিকভাবে আশপাশের স্থানটি নির্জন। ওই আখড়ায় দুইজন সেবায়েত কর্মরত রয়েছে। অসুস্থতার কারণে একজন বাড়ীতে যাওয়ায় বর্তমানে মহিলা সেবায়েত সেবাকার্যে নিয়োজিত রয়েছেন। এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগ নৈবদ্য নিবেদন শেষে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার দিবাগত রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ে ওই সেবায়েত। রাত অনুমান সোয়া ১১ টার দিকে ৫/৬ জনের একটি দূর্বৃত্তদল হানা দেয় আখড়ায়। তারা মহিলা সেবায়েতকে দরজা খুলে দিতে বলে। পর দরজায় আঘাত করে জোরপূর্বক খোলার চেষ্টা চালায়। খুলতে না পেরে এক পর্যায়ে আখড়ার টিনের চালায় ঢিল মারে। অপরদিকে মহিলা সেবায়েত গোপন দরজা দিয়ে বের হয়ে এক ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে ঘটনাটি অবহিত করে। খবর পেয়ে থানার এএসআই খোকনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই মধ্যে ঘটনাস্থল থেকে সটকে পড়ে দূর্বৃত্তদল। এ ঘটনায় সেবায়েত সহ ভক্তদের মাঝে আতংক বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com