মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

শহরে চুরির অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে অমানসিক নির্যাতন অভিযানে দুই সহোদর আটক

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকার ইসলামিয়া রেস্টেুরেন্টে চুরির অপবাদে রিয়াদ নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতন করায় দুই সহোদরকে আটক করেছে পুলিশ। সেই সাথে ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকরা হল হোটেল মালিক ইসলাম উদ্দিনের পুত্র রানা মিয়া (৩০), তার ভাই মিসবাহ উদ্দিন (২৫)। জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে তাদের হোটেলের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় চোরের দল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করা হয়। গতকাল ওই সময় রিয়াদ পাইপ পিটিংয়ের মালামাল কিনতে আসলে চোরের চেহারার সাথে তার চেহারার কিছুটা মিল থাকায় তাকে ধরে নিয়ে দোকানে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। রিয়াদ চুরির কথা স্বীকার না করলে উল্লেখিতরাসহ আরও কয়েকজন স্টেডিয়ামে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে। এক পর্যায়ে তারা তাকে ফেলে রেখে চলে আসে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্তদের ধরতে নির্দেশ দেন। পরে এসআই জয়পাল ও সুজন শ্যামসহ একদল পুলিশ বর্তমানে ক্যাফে কর্ণারে অভিযান চালিয়ে উল্লেখিত দুই ভাইকে আটক করে। এ বিষয়ে রিয়াদের বাবা মোহনপুর এলাকার বাসিন্দা লিটন মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। ওসি আলমগীর কবির বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে কিশোরকে মারার কথা স্বীকার করেছে। আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com