বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাজিউড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকাল ৪ টার দিকে স্থানীয় টাওয়ার বাজারে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। গণঅধিকার পরিষদ রাজিউড়া ইউনিয়নের সভাপতি মোঃ মানিক মিয়া মেম্বারের এতে সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদের সমন্বয়ক সদস্য সচিব মাওলানা ফরিদ আহমেদ এর পরিচালনায় এতে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ নজরুল ইসলাম খান, হাজী সিরাজুল ইসলাম, এডভোকেট আব্দুল মালেক হৃদয়, শেখ লোকমান হোসেন, এমরান মিয়া, ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বাবুল মিয়া, আব্দুল মজিদ, রফিক মিয়া, মনিরুল ইসলাম হিরা, মাসুক মিয়া, ফিরোজ আলী, যুবঅধিকার পরিষদের সাবেক সভাপতি সাহিদ সর্দার, শাহাবউদ্দিন, আজাদ মিয়া, বিশিষ্ট মুরুব্বি আব্দুস সহিদ, অনুকুল সরকার, আহম্মদ আলী, আক্তার মিয়া, রাব্বি আহমেদ প্রমূখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, গণঅধিকার পরিষদ দেশের জনসাধারণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে চায়। তাই গণঅধিকার পরিষদকে গ্রামে গ্রামে সুসংগঠিত করতে হবে। দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ও উদ্দেশ্যে নিয়ে গণঅকিার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠা নেতৃত্ব ভিপি নুর এর দেশের মানুষের কথা চিন্তা করেন। এই চিন্তা থেকেই তিনি গণঅকিার দলটি প্রতিষ্ঠা করেছেন। তিনি আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের পক্ষে জনমত তৈরী করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com