বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা, ৩ বোতল মদ, ২০ প্যাকেট বিড়ি এবং ১৮ প্যাকেট বিভিন্ন প্রকার রং আটক করেছে বিজিবি। যার মূল্য পঞ্চান্ন হাজার একশত ষাট টাকা। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে গতকাল শুক্রবার সকালে অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে এগুলো জমা দেয়া হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com