বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওলিপুর ও মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক স্থানে দু’টি সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর গ্রামের মৃত শাহবাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪০) ও অজ্ঞাত (৫০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকালের দিকে হাবিবুর অলিপুর এলাকার মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দুর্ঘটনাটি ঘটেছে মহাসড়কের মাধবপুর উপজেলার বাকশাইল এলাকায়। গতকাল ভোরে গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com