বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাহুবলে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে বিয়ে বাড়িতে হট্টগোল

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে বিয়ে বাড়িতে হট্টগোল করেছে একদল যুবক। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবলের লামাতাশি ঘোষপাড়ায় ঘোষপাড়া গ্রামে শারমিন আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঘোষপাড়া গ্রামের হামিদ মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ে ঠিক হয়। গতকাল রাতে কনের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে সাউন্ড বক্সে গান বাজানো হয়। এ সময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন এসে বাঁধা দেয়। এর জের ধরে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল করে করে একদল যুবক। এতে কনের মা-চাচীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com