সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ ও মাছুলিয়া এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালায়। এ সময় একটি মাটিবোঝাই ট্রাক্টর জব্দ করা হয়, পাশাপাশি ইনাতাবাদ এলাকার ঝাড়- মিয়ার পুত্র চালক আব্দুন নুরকে বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মাছুলিয়া এলাকার আফরোজ মিয়া নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে সিগারেট বিক্রির অভিযোগে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন নিয়ে বালুখেকোরা পালিয়ে যায়। জানা যায়, কিছুদিন ধরে প্রভাবশালী মহল খোয়াই নদীর ওই সব এলাকা থেকে ড্রেজার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে ব্রিজ ও বাঁধ হুমকির মুখে পড়ে। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ম্যাজিস্ট্রেট এ অভিযান চালান। তিনি জানান, অভিযান নিয়মিত চালায়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com