বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়েছেন ব্যবসায়ীসহ ৩ জন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়েছেন ব্যবসায়ীসহ ৩ জন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান। হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিব শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে এক পাগলের। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com