সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মোবাইল চুরির অপবাদে জাহেদ মিয়া নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী জাহেদ মিয়া গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক শাহেদ আলী তা আমলে নিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। উপজেলার যমুনাবাদ গ্রামে ৯ মার্চ ঘটনাটি ঘটে। এ দিন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এরপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা টাকা দেওয়ার শর্তে তাঁকে ছাড়িয়ে এনে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী জাহেদের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, জাহেদ পেশায় দরজি। তাঁকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে, তা নজিরবিহীন। বিচারক ভুক্তভোগীর শারীরিক অবস্থা ও ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com