বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এনআইডি সংরক্ষণ করুন ভোটার তালিকা সুরক্ষিত করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এনআইডির পক্ষে দাঁড়ান। এই স্লোগানকে ধারন করে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করেন সাধারণ মানুষ। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বানিয়াচং নির্বাচন অফিসের অফিস সহকারি সন্তোষ, দিগন্ত, ডাটা এন্ট্রি অপারেটর রাহুল, সুজন, দিথি ও নাইম সহ এনআইডির কাজে আসা সেবা গ্রহিতাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com