বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাকাতিসহ ১৬ মামলার আসামি জালাল র‌্যাবের হাতে বন্দি

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতিসহ ১৬ মামলার আসামি স্প্রিং জালাল পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে র‌্যাবের জালে আটক হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার এই ডাকাত সর্দার। গগতকাল মঙ্গলবার (১১ মার্চ) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হত্যাসহ ১৬ মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩৫)কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ফেনী জেলার সদর থানার লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতার জালাল মিয়া মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে র‌্যাব- ৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব ৭, সিপিসি-১ এর অভিযানে শায়েস্তাগঞ্জ থানার একটি কুলেস হত্যা মামলাসহ হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ১৬ মামলার আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারী পুলিশের হাতে আটক হওয়ার পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারী সে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com