বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলার আসামী আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার আসামী আওয়ামীলীগের অন্যতম নেতা রিয়াজ উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউপি’র অন্তর্গত গরীব হোসেন মহল্লার মৃত শামছুদ্দিনের পুত্র।
গতকাল সোমবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টায় সেনাবাহিনীর গোয়েন্দা অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন। রিয়াজ উদ্দিন ২নং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তথ্যটি নিশ্চিত করে জানান, রিয়াজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার এজাহার নামীয় ৮৫নং তালিকাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আসামিকে বানিয়াচং থানায় নিযুক্ত এসআই শুভ কান্তি’র কাছে সকাল সাড়ে নয়টায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিকসহ নয়জন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com